টেকনাফে স্বর্ণের বারসহ মিয়ানমার নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ থেকে বৃহস্পতিবার সাতটি স্বর্ণের বারসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।
টেকনাফে বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বেলা ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে সোনার বারসহ তাকে আটক করে বিজিবির হ্নীলা সীমান্ত চৌকির সদস্যরা।
আটক নূরল বশরের বিরু্দ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
