চট্টগ্রামে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন
চট্টগ্রামের হাজারি গলিতে একটি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হয়েছেন।
ফাযার সার্ভিসের ছয়টি গাড়ি রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূইয়া জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলিন্ডার লিক হয়ে এ আগুন লাগে বলে ধারণা করছি।”
পাঁচতলা ভবনটিতে ওই দোকান ছাড়াও বিভিন্ন ওষুধের দোকান ও গহনার দোকান রয়েছে।
আগুনে কয়েকজন দগ্ধ হওয়া ছাড়াও ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়েও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে অধিকাংশই দগ্ধ এবং তাদের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
