২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলের নাগরপুরে একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় দেন। 

এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ডিতকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।  

দণ্ডিতরা হলেন নাগরপুরের কলিয়া গ্রামের জাকির হোসেন, ইব্রাহীম খলিল খোকন, চৌবাড়িয়া গ্রামের এবাদত আলী, সরোয়ার হোসেন ও দুয়াজানী কেইতার ভাঙ্গা গ্রামের শাহীনুর। এদের মধ্যে শাহীনুর পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২১ সেপ্টেম্বর আসামিরা নাগরপুরের বনগ্রাম থেকে ভাড়া করা মোটরসাইকেল চালক জহুরুল ইসলামকে নিয়ে দেলদুয়ার আসে।

পরে তার মোটরসাইকেল ছিনিয়ে জহুরুলকে হত্যা করে দেলদুয়ারের দশকিয়া গ্রামের একটি ধান ক্ষেতে লাশ ফেলে দেয়।

এ ঘনায় পুলিশ লাশ উদ্ধারের পর তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে। পরে দেলদুয়ার থানার উপ-পরিদর্শক জহুর আলী পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।