২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 12:58 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্য।

প্রয়াত এই শিক্ষাবিদ ১৯৯০-৯১ সালে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, জিল্লুর রহমান সিদ্দিকী একটি জ্ঞানভিত্তিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে আমৃত্যু কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশের শিক্ষা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।”

বিবৃতিতে প্রধানমন্ত্রী বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিল্লুর রহমান সিদ্দিকীর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।