২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় মিয়ানমারের ১৬ নাগরিক গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে মিয়ানমারের ১৬ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 10:11 AM

Updated : 25 Apr 2022, 04:57 PM

সাতকানিয়া থানার এসআই জুলুস খান পাঠান জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের জুমা মসজিদের পাশে সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“সবাই মিয়ানমার থেকে এসেছেন, বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে।” 

তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনমজুর হিসাবে কাজ করছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

এসআই পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘কারো কাছেই বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।”

এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে।