বেল বাজিয়ে ঘরে ঢুকে ডাকাতি
রাজধানীর ধানমণ্ডি এলাকার সাত মসজিদ রোডে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে বাড়ির লোকদের বেঁধে রেখে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ১৩ নম্বর সড়কের ছয় তলা ভবনের চতুর্থ তলায় আকতার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আকতারের ইট ভাটার ব্যবসা রয়েছে। ঘটনার সময় তিনি ও তার স্ত্রী বাসায় ছিলেন।
তাদের বরাত দিয়ে ওসি আজিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কলিংবেল বাজিয়ে ২/৩ জন যুবক বাসায় ঢুকে আকতার ও তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। এরপর বাসায় থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি আজিজুল হক জানান।
