২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ৭শ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে বউবাজার পর্যন্ত রেল লাইনের দুপাশে অবৈধ বস্তি, ঘর-বাড়ি ও দোকান-পাট উচ্ছেদ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে মঙ্গলবার সকালে শুরু হওয়া এই অভিযানে সাতশ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে হয়েছে।

ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার জানান, টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত এ রকম চার হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা হবে।

ম্যজিস্ট্রেট জেসমিন আরও বলেন, সকল আইনি প্রক্রিয়া যথাযথভাবে প্রয়োগের পরই এই অভিযান শুরু হয়েছে।

উচ্ছেদের কয়েকদিন আগে থেকে এলাকায় মাইকিংও করা হয় বলে তিনি জানান।

তবে, টঙ্গী রেলওয়ে বস্তি এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের দাবি, কোনো নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান করার কারণে অনেকেই ঘরের মালামাল সরাতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে, কয়েকজন স্থাপনা ও মালপত্র সরিয়ে নিতে সমর্থ হয়েছেন বলে তিনি স্বীকার করেন।

ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফিটনেসহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

ওই আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন জানান, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি মালিকের বিরুদ্ধে ১৪টি মামলা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।