২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দগ্ধ হয়ে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 07:38 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের মৃত্যু হয়।

এরা হলেন- উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আলমীরের মেয়ে আফরিন (৯) ও  ছেলে আল আমিন (৩)।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, সকালে আফরিন ও আল আমিন মায়ের সঙ্গে বাড়ির পাশে মামা মাঈনুদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। ওই সময় মাঈনুদ্দিনের আধাপাকা বাড়ির বার্নিসের কাজ চলছিল।

বেলা ১২টার দিকে খেলতে খেলতে বার্নিসের উপকরণে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। এতে তাদের জামা-কাপড়ে আগুন ধরে মারাত্মক দগ্ধ হয়। পরে তাদের গুরুতর অবস্থায় চাঁদপুর সদর হাসপাতাল ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন,  অগ্নিদগ্ধ  দুই ভাই-বোন বিকেল সাড়ে ৩টায় মারা যায়।