২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুলো ঠেকাতে সড়ক অবরোধ, গাজীপুরে যানজট

নির্মাণাধীন সড়ক থেকে ধুলো উড়া ঠেকাতে পানি ছিটানোর দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 06:54 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

শনিবার বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী শ্রীপুর উপজেলার জৈনা বাজারের ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করে।

অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে পাঁচ কিলোমিটার করে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

জৈনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, নির্মাণাধীন সড়কটিতে গত পাঁচদিন ধরে ঠিকাদাররা পানি ছিটানো বন্ধ রেখেছে। ফলে মহাসড়কের আশপাশের দোকানপাট ধুলাবালিতে সয়লাব হয়ে গেছে।  

মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান, মহাসড়কে জরুরি ভিত্তিতে পানি ছিটানোর প্রতিশ্রুতি দিলে ব্যবসায়ীরা অবরোধ সরিয়ে নেন।

দুপুর ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।