২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩ পিকেটার দণ্ডিত

জামায়াতের ডাকা হরতালে যানবাহন ভাংচুরের অভিযোগে গাজীপুর সদরে তিন পিকেটারকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

সোমবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিতরা হলেন সিটি করপোরেশনের দেশি পাড়া এলাকার সোহাগ মিয়া (২৮), মধুপুর এলাকার ইমরান হোসেন (১৮) এবং জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার মো. তারিক (২২)।

জয়দেবপুর থানার ওসি  খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিঘীরচালা এলাকায় হরতাল সমর্থকরা একটি মিছিল থেকে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় সেখান থেকে তিন পিকেটারকে আটক করে। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।