সেনা সদস্য নিখোঁজ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের বাসিন্দা এক সেনা সদস্য পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে বকুলের স্ত্রী রাজিয়া খাতুন শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়, বকুলুর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট হেটকোয়ার্টারে রেকর্ড বিভাগে সেনা সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। চার দিনের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।
পদোন্নতি সংক্রান্ত বিষয়ে এইচএসসির সার্টিফিকেট তুলতে গত ২৯ অক্টোবর তিনি মাগুরা থেকে যশোর শিক্ষা বোর্ডের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি।
তার দুটি মোবাইল ফোন নম্বর (০১৭৬৯ ০১১৭৭৬ ও ০১৭৬৯০১১৭৭৫) এখন বন্ধ পাওয়া যাচ্ছে।
বকুলের স্ত্রী রাজিয়া খাতুনের আশংকা, সন্ত্রাসীরা তার স্বামীকে অপহরণ করে থাকতে পারে।
তাদের দুই সন্তান রুকসানা (১৪) ও ফারজানা (১০)।
শ্রীপুর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, নিখোঁজ সেনা সদস্য বকুলুর রহমানকে খুঁজে পেতে ব্যাপক তৎপরতা চলছে।
