২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাড়িতে ঢিল ও বিস্ফোরণ, আটক ১

জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিনে রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও দুটি হাতবোমা ফাটিয়েছে হরতাল সমর্থকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 01:43 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

রাজধানীর মোহাম্মদপুর থানার কাছে সিটি হাসপাতালের গলিতে এ ঘটনার পর জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক।

গত বুধবার যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর বৃহস্পতিবার, রবি ও সোমবার এই হরতাল ডাকে দলটি।