খাগড়াছড়িতে গ্রেনেড উদ্ধার, আটক ১
খাগড়াছড়ি সদরে একটি হ্যান্ড গ্রেনেড, ৩৫ রাউন্ড গুলি ও সামরিক পোশাক উদ্ধার করেছে সেনাবাহিনী।
খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পানছড়ির দিক থেকে একটি জিপে করে অবৈধ অস্ত্র আসার খবর পায় সেনা সদস্যরা।
জিপটি এলে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের একটি টহলদল পিছু ধাওয়া করে একজনকে ধরে ফেলে। অন্যরা পালানোর সময় অস্ত্র বহনকারীরা ভাইবোনছড়ায় জিপটি ফেলে যায়।
পরে সেনা সদস্যরা পাড়িতে তল্লাশি চালিয়ে একটি হ্যান্ড গ্রেনেড, ২৬ রাউন্ড রাইফেলের গুলি, ৯ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি ও সামরিক কাপড়ের ৩টি হাফ পেন্ট উদ্ধার করা হয়।
ওসি মিজানুর রহমান আরও জানান, উদ্ধার গ্রেনেড ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
