২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক্টর চালককে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত থেকে রোববার এক ট্রাক্টর চালককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:54 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

মো. বিপ্লব (২৮) নামের ওই যুবক উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গিরজোত গ্রামের জমির উদ্দিনের ছেলে।

তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, বিকালে তিনি মহানন্দা নদী থেকে ওঠানো পাথর ট্রাক্টরে তোলার জন্য সীমান্ত এলাকায় ভারতীয় অংশে যান।

পাথর তোলার এক পর্যায়ে ৭৩১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে হাতিমারা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

তবে পাথরসহ ট্রাক্টরটি সেখানেই পড়ে থাকে।

তাকে ফেরত চেয়ে বিজিবি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।