২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে পুড়িয়ে হত্যা: আটক আরো ৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দক্ষিণ সোহাগপাড়া গ্রামে ঘরে আগুন দিয়ে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার মামলার দুই এজাহারভুক্ত আসামিসহ আরো চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 09:15 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন স্থান থেক আটকরা হলেন প্রধান আসামি জাহাঙ্গীরের আত্মীয় আসিফ, কাউসার স্বপন, মামলার ২ নম্বর আসামি আবুল কাশেম কাচ্ছেদ (৫০) ও ৭ নম্বর আসামি নূর মোহাম্মদ নিপু (২৪)।

এ পর্যন্ত হত্যার ঘটনায় ১৩ জনকে আটক করা হলো।

টাঙ্গাইল র‌্যাব-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, মির্জাপুর ও কালিয়াকৈর থেকে আসিফ ও কাউসারকে আটক করা হয়।

পরে বিকালে তাদের দেয়া তথ্যমতে ঢাকার কামারাঙ্গীর চর লোহার ব্রিজ এলাকা থেকে এজাহাভুক্ত আসামি আবুল কাশেম ও নুর মোহাম্মদ নিপুকে আটক করা হয়।

গত ৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া গ্রামে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হাসনা বেগম (৩০) ও তার তিন মেয়ে নবম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার মনিরা (১৪), নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মলি (০৮) ও বাক প্রতিবন্ধী মিমকে (০৬) পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পরদিন হাসনা বেগমের ভাই মো. মোফাজ্জল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় জাহাঙ্গীর আলমকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।