২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০০ মন ইলিশ আটক

বঙ্গোপসাগরের কুতুবদিয়া ও সন্দ্বীপ চ্যানেল থেকে ৫০০ মন ইলিশ আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 06:28 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার রাতে এক অভিযানে এসব ইলিশের পাশাপাশি আটটি বোটসহ ৫৮ জেলেকেও আটক করা হয়।

কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের লে. কমান্ডার এম আশিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য অধিদপ্তরের মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়।

জব্দ করা ইলিশের আনুমানিক মূল্য সাড়ে ২৯ লাখ টাকা।