২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮৯ জন শ্রম পরিদর্শক নিয়োগ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ‘শ্রম পরিদর্শক’ হিসাবে ১৮৯ জনকে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে এই ১৮৯ জনকে দ্বিতীয় শ্রেণির শ্রম পরিদর্শক হিসাবে নিয়োগ দিয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রম পরিদর্শক (সাধারণ) হিসাবে ১২৭ জন, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) ৩৯ জন এবং শ্রম পরিদর্শক (সেফটি) পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ দিতে গত ১৭ জুন নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ সংশোধন করে সরকার।

এর আওতায় এবারই প্রথম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো।

গত বছর জুনে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিত হওয়ার পর তা পুনরুদ্ধারে ২০০ কারখানা পরিদর্শক নিয়োগ দেয়াসহ ১৫টি শর্ত দেয় দেশটি। সে অনুযায়ী গত বছর অক্টোবরে ২৫ জন প্রথম শ্রেণীর পরিদর্শক নিয়োগ দেয় পিএসসি।

এদিকে তথ্য বিভ্রাটের কারণে ছয় প্রার্থীর ফলাফল কমিশন সাময়িকভাবে স্থগিত করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদেরকে পরবর্তীতে কমিশন গঠিত তদন্ত কমিটির কাছে প্রয়োজনীয় কাগজপত্র/প্রত্যয়নপত্র দাখিলের জন্য অবহিত করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

 

পুরনো খবর:

দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাও হবেন বিসিএস উত্তীর্ণরা
২৫ জন কারখানা পরিদর্শক নিয়োগ দিল পিএসসি
জিএসপির জন্য অগ্রগতি যথেষ্ট নয়: যুক্তরাষ্ট্র