২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত এক বিজিবি সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 01:23 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

মো. আব্দুস সোবহান হাওলাদার (৬৩) বাংলাদেশ রাইফেলসে (বর্তমানে বিজিবি) সুবেদার হিসেবে কর্মরত ছিলেন। বিদ্রোহের মামলায় তার চার বছরের কারাদণ্ড হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নেছার আলম জানান, বুধবার ভোররাত ৩ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সোবহান মারা যান।

“মস্তিষ্কের রোগে আক্রান্ত সোবহানকে গত ২৭ অগাস্ট কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছিল। বিডিআর বিদ্রোহের মামলায় চার বছরের সাজা পেয়ে তিনি কারাগারে ছিলেন।”

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের সেই ঘটনায় সামরিক বাহিনীর অর্ধশতাধিক কর্মকর্তাকে হত্যা করা হয়। পরে বাহিনীর নাম বদলে হয় বিজিবি, বদলে ফেলা হয় পোশাকও।

পিলখানায় হত্যা-লুণ্ঠনের ঘটনায় প্রচলিত আইনে বিচার হলেও বিদ্রোহের বিচার করা হয় বাহিনীর নিজস্ব আইনে, বিডিআর আদালতে।