২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

হজ নিয়ে বির্তকিত মন্তব্য করা অভিযোগে মন্ত্রিসভা থেকে সদ্য অপসারিত আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরগুনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার রোববার দুপুরে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে আমতলী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন আইনজীবি মিজানুর রহমান সিকদার।

বিচারক বৈজয়ন্ত বিশ্বাস মামলার গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন রেখেছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ, হযরত মোহাম্মাদ (স.), তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।