২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোমার ইউপি চেয়ারম্যানের উপ-নির্বাচন ১৮ নভেম্বর

নীলফামারী সদর উপজেলার ডোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 09:37 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

একই দিন উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদের উপ-নির্বাচনেরও ভোট হবে।

সেকেন্দার আলী জানান, ডোমার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের আগামী ২১ অক্টোবর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল, ২২ অক্টোবর মনোনয়পত্র বাছাই, ২৯ অক্টোবর প্রত্যাহারের দিন ঠিক করা হয়েছে।

বামুনিয়ার সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯) সদস্য পদের প্রার্থীরাও আগামী ২১ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করতে পারবে। ২৩ অক্টোবর তাদের মনোনয়নপত্র বাছাই ও ২৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

চলতি বছরের ১০ জুন ডোমার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান বাবুর মৃত্যুতে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়।

এছাড়া বামুনিয়ার ৩নং সংরক্ষিত ওর্য়াডের (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) নির্বাচিত সদস্য সন্ধ্যা রাণী রায় স্বেচ্ছায় পদত্যাগ করায় ওই পদটিও খালি হয়।