২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 12:00 AM

Updated : 22 Aug 2022, 07:18 PM

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দেবই এলাকায় এ দুর্ঘটনায় একই পরিবারের আরও তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি এলাকার ডালিম মিয়া (৩০) ও তার মেয়ে নুফ নূর (৩)।

আহত হয়েছেন ডালিমের স্ত্রী, ছেলে ও শ্যালক এবং সিএনজি অটোরিকশা চালক। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মাহাবুব জানান, ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মাধবধীমুখী ওই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ডালিম মারা যান। ঢাকায় হাসপাতালে নেয়ার পথে তার মেয়ে নুফ নূরেরও মৃত্যু হয়।"

এদিকে,কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ইমতিয়াজ সোহেল বলেন,"কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

রাত সোয়া ৯টার দিকে উপজেলার আগমনী এলাকায় এই দুর্ঘটনায় নিহত অটোচালক মাঈনুলের (৩০) বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

আহতরা হলেন, আব্দুল হক (৫৫), হালিমা (৫০), হজরত আলী (১৪) ও আবুল কাশেম (২৮)। তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া বলেন, "শ্যামলী পরিবহনের একটি বাস কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো। এ সময় সদর উপজেলার আগমনী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক মাঈনুল ঘটনাস্থলে নিহত হন। আহত হন অপর চার যাত্রী।

এ ঘটনায় বাস চালককে আটক করা হলেও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি বাতেন।