২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর তাকে হত্যায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 09:10 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার দুপুর ৩টার দিকে সুলতানপুর গ্রামের একটি পুকুর থেকে রাব্বির (৩) লাশ উদ্ধার করা হয়। নিহত রাব্বি সুলতানপুর গ্রামের মীর সজিবের ছেলে।

আটকরা হলেন, শিশুটির চাচা মোশারফ মিয়া (৫৫) এবং তার দুই ছেলে মানিক মিয়া (২৪) ও রতন মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, "শনিবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সুলতানপুর গ্রামের মনাইবাড়ির পাশের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

"নিহত শিশুটি গত ৯ অক্টোবর বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করা হয়েছে।"

শিশুটির লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আকুল চন্দ্র।