২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে পড়ে ছাত্র নিহত

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেন থেকে পড়ে মো. শাহজাহান সিরাজের (২২)মৃত্যু হয়।  

তিনি ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) ছাত্র । তিনি কুড়িগ্রাম জেলার রৌমারীর কলেজ রোডের বাবুল হোসেনের ছেলে।

নিহতের বন্ধু শামছুজ্জামান স্বপনের বরাত দিয়ে জামালপুর জিআরপি থানার ইনচার্জ এসআই আবুল হোসেন জানান, তারা চার বন্ধু দেওয়ানগঞ্জ স্টেশন থেকে তিস্তা ট্রেনের ছাদের উপরে উঠে ঢাকায় যাচ্ছিলেন।

ট্রেন জামালপুরের ঝিনাই ব্রিজ এলাকায় পৌঁছালে তার প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বের করতে ছাদের উপর দাঁড়ালে ব্রিজের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই শাহজাহান মারা যান।

খবর পেয়ে জিআরপি পুলিশ সন্ধ্যায় শাহজাহানের লাশ উদ্ধার করেছে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।