২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ যুবককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি ঘটনায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 02:02 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

নিহতরা হলেন- উপজেলার চান্দপুর বস্তি এলাকার মোশারফ মিয়ার ছেলে রফিক মিয়া (৩০) ও শানখলা ইউনিয়নের আলাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে নজরুল ইসলাম (৩০)।

চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, শনিবার সকালে উপজেলার চান্দপুর বস্তি এলাকা এবং শানখলা ইউনিয়নের আলাপুর গ্রামে ওই দু্জনকে হত্যা করা হয়।

ওসি অমূল্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকালে চান্দপুর বস্তি এলাকায় রফিক মিয়ার বসতঘরে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই এলাকার লুৎফুর রহমান (২৮), ইব্রাহিম মিয়া (৪৮) ও আব্দুল মতিন (৩২) নামে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে শানখলা ইউনিয়নের আলাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে নজরুলকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে আবদুল কাদির নামে তার এক চাচার বিরুদ্ধে।

পরিবারের সদস্যদের উদ্ধৃত করে ওসি বলেন, সকালে কাদির তার ভাতিজা নজরুলকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান আবদুল কাদির।

পুলিশ লাশ দুটি লাশ উদ্ধার করে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।