২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে শিশুসহ আটক ১৫

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারী ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার বেলা ১১টার দিকে পুটখালি সীমান্তের মসজিদ পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতদের  মধ্যে আটজন পুরুষ, চারজন নারী ও তিনটি শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় বিজিবি।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার সামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে কিছু নারী-পুরুষ-শিশুকে ভারতে পাচার করছে এমন এমন সংবাদ পেয়ে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা চলছিল বলেও জানান তিনি।

এ ব্যাপারে অবৈধ পারাপারের অভিযোগে ওই ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান  বেনাপোল পোর্ট থানায় ওসি অপূর্ব হাসান।