২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে যুবক খুন

গায়ে হলুদের অনুষ্ঠানে হাতাহাতির জের ধরে চট্টগ্রামে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 02:01 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

খুলশী থানার এস আই ফররূখ আহমদ মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে খুলশীর বিহারী কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন (২৫) খুলশী থানা এলাকার ফরিদ আহমদের ছেলে।

ঘটনার পরপরই পুলিশ সাজিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

এস আই ফররূখ জানান, বিহারী কলোনির ওয়্যারলেস রোডে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাজিদ ওরফে হাত কাটা সাজিদের সঙ্গে জসিমের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।

“এর জের ধরে রাত সাড়ে ৩টার দিকে সাজিদ ও তার মাদকাসক্ত সঙ্গীরা অনুষ্ঠানস্থলেই জসিমকে ছুরিকাঘাত করে।”

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে জসিমকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মিনহাজ জানান, সাজিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।