২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ শিকার করায় অর্ধশতাধিক জেলে দণ্ডিত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে ভোলায় ৪৫ জেলে ও চাঁদপুরের ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

ভোলা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার চাঁদপুরের মেঘনা নদী থেকে ১৯ জেলে ও বুধবার রাতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৪৫ জেলেকে আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার  লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান জানান, দুপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়। পরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে সাত মাসের কারাদণ্ডাদেশ দেন।

অভিযানকালে চার লাখ ৮০ হাজার মিটার জাল ও ৭২০ কেজি ইলিশ আটক করা হয় বলেও জানান তিনি।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, বুধবার রাতে মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৪৫ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ৪১ জনকে এক বছর করে এবং চারজনকে সাত দিন করে কারদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কোস্টগার্ড ছয়টি ইঞ্জিন চালিত নৌকা ও ৬৫ হাজার মিটার জাল আটক করে বলেও জানান তিনি । 

প্রজনন মৌসুমে দেশে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার।