ব্র্যাক ব্যাংকে চুরির ৫৬ লাখ টাকাসহ আটক ৭
জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের ভল্ট ভেঙে চুরি যাওয়া ৫৬ লাখ টাকাসহ সাতজনকে আটক করেছে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক রুম্মন মাহমুদ বলেন, বুধবার রাতে ঢাকা, আরিচা ও মুন্সীগঞ্জসহ কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
বিকাল ৪টায় র্যাব সদরদপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ২৬ সেপ্টেম্বর রাতে জয়পুরহাট শহরের প্রধান সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বেসরকারি ব্র্যাক ব্যাংকের শাখা থেকে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি হয়।
সকালে অফিস খুলে দেয়াল ভাঙা দেখে ব্যাংকের কর্মচারীরা পুলিশে খবর দেন।
চুরির আগে ভবনের বিদ্যুৎ সংযোগ ও ভল্টরুমের সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।
