মহানবীর রওজা জিয়ারত করলেন রাষ্ট্রপতি
হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার মহানবী (সা.) এর রওজা জিয়ারত করেছেন।
ফাইল ছবি
এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম মদীনা থেকে টেলিফোনে জানিয়েছেন।
তিনি বলেন, মহানবীর (সা.) রওজা জিয়ারত ও নফল নামাজ শেষে রাষ্ট্রপতি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
সৌদি বাদশাহর আমন্ত্রণে এ বছর হজ পালন করেছেন আবদুল হামিদ। আগামী ১০ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
