২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পূজামণ্ডপ এলাকায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লা সদর উপজেলায় একটি পূজামণ্ডপ এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 11:34 AM

Updated : 22 Aug 2022, 07:15 PM

গ্রেপ্তার নূরুল ইসলাম (২৪) সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। 

জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ কামাল আকন্দ জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গাপুরের একটি পূজামণ্ডপ এলাকায় চার রাউন্ড গুলিভর্তি একটি পাইপগান ও দুটি ছোরা নিয়ে ঘোরাফেরা করছিল নূরুল ইসলাম।

ওই সময় মণ্ডপের প্রতিমা বিসর্জনের কাজ চলছিল। নূরুলের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নূরুলকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে গুলিভর্তি পাইপগান ও ছোরা পাওয়া যায়।