সাবেক স্বামীর ছুরিতে পোশাক শ্রমিক খুন
চট্টগ্রামের কলসী দিঘীপাড় এলাকায় সাবেক স্বামীর ছুরিতে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন বলে অভিযোগে পাওয়া গেছে।
ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানান, শুক্রবার সকালে ইপিজেড থানার কলসী দিঘী রেললাইন এলাকায় ওই হত্যাকাণ্ডের পর রিনার সাবেক স্বামী হাবিবুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বেশ কিছুদিন আগে রীনা ও হাবিবের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর হাবিব বিভিন্ন সময়ে তার টাকা পয়সা গচ্ছিত আছে দাবি করে রীনাকে টাকার জন্য চাপ সৃষ্টি করে আসছিল।
"শুক্রবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে কলসী দিঘী রেললাইন এলাকায় হাবিব রীনার গতিরোধ করে টাকা দাবি করে।”
দুইজনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিব ছুরি মারলে রীনা ঘটনাস্থলেই মারা যান বলে ওসি মনসুর জানান।
