বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ আটক ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
ফাইল ছবি
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শাহ জামান কুয়ালালামপুর থেকে ঢাকায় নামেন।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রিন চ্যানেল পার হবার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর তার জুতা কেটে তার ভেতর ১২টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১.২ কেজি।”
উদ্ধার সোনার দাম আনুমানিক ৬০ লাখ টাকা জানিয়ে শুল্ক কর্মকর্তা উম্মে নাহিদা বলেন, শাহ জামান গত কয়েক মাসে চারবার কুয়ালালামপুর যাতায়াত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
