২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের টিকেটসহ কালোবাজারি আটক

চট্টগ্রাম রেল স্টেশন থেকে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটটি টিকেটসহ মো. ফিরোজকে (৩৫) আটক করা হয়।

এসময় তাকে সহযোগিতার অভিযোগে তিন নারীকে আটক করলেও পরিচয় জানাতে ‍পারেনি পুলিশ।

রেলওয়ে জিআরপি থানার ওসি ইয়াছিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরএনবি’র খালাসি পদে কর্মরত ফিরোজ ওই নারীদের মাধ্যমে টিকেট কিনে কালোবাজারে বিক্রি করে।

“স্টেশন এলাকায় টিকেট বিক্রি চলার সময় আরএনবি’র সদস্যরাই তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট আটটি টিকেট পাওয়া যায়।”

তিনি বলেন, “ফিরোজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে আরএনবি।”

এবিষয়ে জানতে আরএনবি’র কমান্ডার আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।