চিরিরবন্দরে দুর্গা প্রতিমা ভাংচুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি মণ্ডপে দুর্গা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
চিরিরবন্দর থানার পদির্শক (তদন্ত) শম্ভু দাসগুপ্ত স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মন্দিরে ঝাড়– দিতে গিয়ে প্রতিমা ভাংচুরের ঘটনা জানাজানি হয়।
মণ্ডপে কার্তিক, সরস্বতী, অসুর, সিংহ, লক্ষ্মী ও গণেশ প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা।
পূজা কমিটির সভাপতি নিতেন্দ্র নাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত আমরা এখানে থেকে পূজার চাঁদা তুলেছি। তখনও প্রতিমাগুলো ভাল ছিল। সম্ভবত মধ্যরাতের কোনো এক সময় এ ঘটনা ঘটানো হয়।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ দায়ের করোর পরামর্শ দেন।
অভিযুক্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দকে বলেন, নতুন প্রতিমা সংগ্রহ করে পূজা উদযাপনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে।
