গাজীপুরে গাড়ি-টেম্পো সংঘর্ষে নিহত ১
গাজীপুরে বাইমাইল এলাকায় গাড়ি ও টেম্পোর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এতে হতাহতদের কারো পরিচয় পাওয়া যায় নি।
সালনা থানার এস আই মো. নাসির জানান, বৃহস্পতিবার রাত পৌণে ৭টার দিকে বাইমাইল এলাকায় একটি গাড়ির সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি (৪০) নিহত এবং টেম্পোর কমপক্ষে আরো পাঁচ যাত্রী আহত হন।
তিনি জানান, টেম্পোটি ঘটনাস্থলে থাকলেও অজ্ঞাত গাড়িটি সেখান থেকে সটকে পড়েছে।
নিহত ব্যক্তি টেম্পোর চালক বলে মনে করছেন এসআই নাসির।
