২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিপুল রাবার ও পটকা উদ্ধার

ফেনী সদর ও পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে দশ টন রাবার ও তিন হাজার ৭৪৬ প্যাকেট পটকা ও বাজি উদ্ধার করেছে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 05:11 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

বৃহস্পতিবার সকালে সদরের লালপোল, তেমুহানী ও পাঁচগাছিয়া এবং বুধবার মধ্যরাতে পরশুরাম থেকে পটকা ও বাজি উদ্ধার করা হয়।

দুপুরে ফেনী সদরে বিজিবি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

বিজিবির সুবেদার আব্দুস সামাদ বকাউল জানান, সকালে বিজিবি সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল, শহরের তেমুহানী ও পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ টন ২০০ কেজি রাবার আটক করে।

এ রাবারের মূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা।

এদিকে বিজিবির সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার চন্দনা ঈদগাঁও এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন হাজার ৭৪৬ প্যাকেট পটকা ও বাজি আটক করা হয়।

এগুলোর মূল্য সাড়ে ১০ লাখ টাকা।

ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অতিরক্তি পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শামীম ইফতেখার জানান, উদ্ধারকৃত পটকা ও বাজিগুলো পূজাকে কেন্দ্র করে আনা হলেও দেশে নৈরাজ্য সৃষ্টি বা নাশকতার কাজে ব্যবহার করা হতো।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালগুলো ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তানভীর ও কাস্টমস ইন্সপেক্টর ফারুক হোসেনের উপস্থিতিতে ফেনী শুল্ক অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।