মাদক মামলায় দুজনের ৫ বছর জেল
মাদক পাচার মামলায় দুই যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। এছাড়া তাদের ছয় হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
দণ্ডিতরা হলেন ঢাকার ধামরাই উপজেলার ফেলিয়া গ্রামের মাইক্রোবাস চালক সাজ্জাদ হোসেন ঠান্ডু (৩২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার দূর্লভপুর গ্রামের সজিব ওরফে শহিদ (৩০)।
মামলা নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৯ এপ্রিল বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় একটি মাইক্রোবাস থেকে ৩১১ বোতল ফেন্সিডিলসহ ওই দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বঙ্গবন্ধু পশ্চিমপাড় থানায় একটি মামলা হয়।
পরবর্তীতে এরা আদালত থেকে জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছেন।
