বাগেরহাটে ট্রলারসহ ৪ ‘বনদস্যু’ আটক
বাগেরহাটের শরনখোলায় অভিযান চালিয়ে বনদস্যু সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার সোনাতলা গ্রামের চাঁনমিয়া বয়াতীর তিন ছেলে কাঞ্চন বয়াতী (৪০), কবির বয়াতী (৩৫), লিটন বয়াতী (২১) এবং উত্তর সোনাতলা গ্রামের মালেক হাওলাদারের ছেলে কবির হাওলাদার (২৪)।
শরনখোলা থানার ওসি কাজী মোহম্মদ সালেক বলেন, মঙ্গলবার রাতে সুন্দরবনে দস্যুতার অভিযোগে মামলার পলাতক আসামি কবির হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যানুসারে বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের হয়লাতলা এলাকায় অভিযান চালিয়ে ট্রলারসহ তিন সহোদরকে আটক করা হয়।
আটক তিন ভাই সুন্দরবনে ডাকাতি করতে যাচ্ছিল বলে দাবি করলেও তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই বলে জানান ওসি।
