সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
এরা হলেন- দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের দিদার আলীর ছেলে নবাগেজু (৪০) এবং জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে ঝন্টু মিয়া (৩৬)।
রোববার ভোরের দিকে দামুড়হুদার মুন্সীপুর এবং জীবননগরের বেণীপুর সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায় বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
আর ভোর ৫টার দিকে ঝন্টু মিয়াসহ পাঁচ/ছয় জন গরু ব্যবসায়ী বেণীপুর সীমান্তের ৬১/৩ এস পিলারের কাছ দিয়ে ভারতে ঢুকলে নোনাগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে ঝন্টুকে আটক করে।
আনোয়ার জাহিদ বলেন, বাংলাদেশি নাগরিকদের আটকের প্রতিবাদ জানিয়ে এবং তাদের ফেরত চেয়ে সকালে বিএসএফকে চিঠি দেয়া হয়। পরে বেলা ১১টায় মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও আটকদের ফেরত দেয়নি বিএসএফ।
