গোপালগঞ্জে তিনশ' ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তিনশ' ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের ওসি আলীমুল হক জানায়, বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার চন্ডিবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত একটি নছিমন থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশির সময় শাহীনের কাছে ৩০০টি ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
