২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 11:53 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

মখলিছুর রহমান দৌলা (৬০) নিজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

তার বাড়ি নিজপাট ইউনিয়নের বড়খেল ফেরিঘাট গ্রামে।

জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশীদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের উদ্ধৃত করে তিনি জানান, এক সালিশ বৈঠক থেকে গভীর রাতে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সেতুর উপর দুর্ঘটনার শিকার হন মখলিছুর।

পরে ওই সড়কে যাতায়াত করা একটি গাড়ির চালক তাকে সেতুর উপর পড়ে থাকতে দেখে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।