২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে আধাকেজি সোনাসহ যাত্রী আটক

শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি রাখার এলাকা থেকে আধা কেজি সোনাসহ মালয়েশিয়াফেরত এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 09:26 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

আটক সোনার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি শাহ আলম। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে সিদ্দিকুর রহমান নামে ওই যাত্রীকে আটক করা হয়।

“বিমানবন্দরে শুল্ক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসার পর পার্কিং এলাকা থেকে তাকে চারটি সোনার টুকরাসহ আটক করা হয়।”

সিদ্দিকুর মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন বলে জানান তিনি।