২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

খুলনার রূপসা উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 03:03 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

রূপসা থানার ওসি মেজবা উদ্দীন জানান, বুধবার রাতে পূর্ব রূপসার নতুন বাজার খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল (৪৫) রূপসার ‘সবুজ ফিস’ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি রূপসা উপজেলার রামনগর গ্রামের মুজিবরের মোড়ের বাসিন্দা।

ওসি মেজবা উদ্দীন বলেন, “আব্দুল জলিল রূপসা ঘাট এলাকার একটি হোটেলে বসে ছিলেন। এসময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর লোকজন ঘাট এলাকায় তাকে গলা কাটা অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মুত্যু হয়।”

“ব্যবসায়িক শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।