২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াত ও ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়াসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি জামায়াতের ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে এক ছাত্রদল নেতাও গ্রেপ্তার হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 01:36 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

জেলার উল্লাপাড়া ও সলঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানা থেকে জানানো হয়।

গ্রেপ্তার জামায়াত নেতা খন্দকার শহিদুল ইসলাম উল্লাপাড়ার সলপ ইউনিয়ন জামায়াতের আমীর ও একই ইউনিয়নের চেয়ারম্যান।

আটক অপরজন হলেন-সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওসমান।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, বৃহস্পতিবার ভোরে সলপ ইউনিয়নে নিজের বাড়ি থেকে জামায়াত নেতা শহিদুলকে গ্রেপ্তার করা হয়। তার নামে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অপরদিকে সলঙ্গা থানার ওসি রেজাউল হক জানান, বুধবার রাতে হাটিকুমরুল মোড় থেকে ছাত্রদল নেতা ওসমানকে গ্রেপ্তার করা হয়। তার নামে আলোচিত ট্রেন পোড়ানো মামলাসহ পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।