২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পথে মালয়েশিয়াগামী ১০ যুবককে উদ্ধার

অবৈধ পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশে টেকনাফ নিয়ে যাওয়ার ঠিক আগে চট্টগ্রামের বাকলিয়া থেকে যশোরের ১০ যুবককে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আামনত সেতু এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলা থেকে তারা চট্টগ্রামে এসেছিলেন সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিতে।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফে যাওয়ার সময় শাহ আমানত সেতুর মাইক্রোবাস স্ট্যান্ডে তাদের জড়ো করেছিল দালালরা। টের পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দশজনকে উদ্ধার করে।”

ওসি মহসিন বলেন, “এসময় সাথে দালালরা পালিয়ে যায়। উদ্ধার করা দশজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”