২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ৭

গাইবান্ধায় শিশু অপহরণকারী অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ বালাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন পৌর এলাকার খোকা মিয়ার ছেলে কবির মিয়া (২০), মজিবরের ছেলে হারুন মিয়া (২১), বিরাজ ধনীর ছেলে মোস্তাফিজার রহমান (৩৬), রাজা মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), রিপন মিয়ার ছেলে রবিন হুড (৩৫), নির্মল মাস্টারের ছেলে মৃণাল চন্দ্র (২৪) ও নারায়ণ সাহার ছেলে রিপণ কুমার সাহা (৩০)।

সুন্দরগঞ্জ থানার এসআই জায়েদ আরিফ জানান, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বালাপাড়া গ্রামের আশেক আলীর ছেলে শুভকে (৪) বাড়ির উঠান থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিশুটির বাবার কাছে ১৫ লাখ টাকা দাবি করে হত্যার হুমকি দেয়।

বুধবার সকালে আশেক আলী মোবাইল ফোনে অপহরণকারীদের টাকা দেয়ার কথা বলে কৌশলে নিজ বাড়িতে ডেকে আনেন। এ সময় আগে থেকেই বাড়ির পাশে অবস্থানরত পুলিশ ওই সাত জনকে গ্রেপ্তার করে।

আটকৃতকদের জিজ্ঞাসাবাদ করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান এসআই আরিফ।