২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কাজিরহাট চান্দখানা রেলঘুন্টিতে এই দুর্ঘটনা ঘটে।  

মৃত আব্দুল মান্নান (৫০) ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ঠাটারীপাড়া গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে।  

এলাকাবাসীর বরাত দিয়ে চিলাহাটী রেলওয়ে স্টেশনের মাস্টার জাহাঙ্গীর আলম জানান, বিকাল সাড়ে ৩টায় চিলাহাটী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর ট্রেনটি কাজিরহাট চান্দখানা রেলঘুন্টিতে যাওয়ার সময় আব্দুল মান্নান ট্রেনের নিচে ঝাঁপ দেন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে দাবি করছেন স্টেশন মাস্টার।