২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দেড় কেজি সোনাসহ আটক ১

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 02:26 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা মহিবুল খানের (৩৯) কাছে এসব সোনা পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান।

তিনি বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মহিবুলের ব্যাগ পরীক্ষা করে নয়টি সোনার বার, ১২টি সোনার চেইন ও ১২টি আংটি পাওয়া যায়।

এসব সোনার মোট ওজন দেড় কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা বলে জানান তিনি।

মহিবুল মুন্সীগঞ্জের লৌহজংয়ের নুরুল হকের ছেলে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নাহিদা আক্তার জানিয়েছেন।