কেরানীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল সাদা লুঙ্গি ও শার্ট।
এসআই জয়নাল বলেন, “সকালে ওই এলাকায় ঘোরাফেরা করার সময় ওই যুবককে অটোরিকশা চোর সন্দেহে এলাকাবাসী গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “তদন্তের পর বোঝা যাবে, ওই যুবক চুরি করতে এসেছিল না কি অন্য কোন কারণে চোর সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
