২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিডে ত্রুটি: রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট

গ্রিড লাইনে ত্রুটির কারণে রাজধানীর সেগুনবাগিচা, পল্টন, কাকরাইল, কারওয়ানবাজার, হাতিরপুলসহ কয়েকটি এলাকা বুধবার বিকাল থেকে কয়েক ঘণ্টা ছিল বিদ্যুৎহীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 08:01 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ নজরুল হাসান জানান, রামপুরার উলন গ্রিডে ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেরামতের কাজ চলছে। আশা করি ঘণ্টাখানেকের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”

সেগুনবাগিচা এলাকার একজন বাসিন্দা জানান, বিকাল সাড়ে ৪টা থেকে তার এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত পৌনে ৮টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

হাতিরপুল এলাকারও একই পরিস্থিতি বলে জানান স্থানীয় এক বাসিন্দা।

রামপুরা সাব-স্টেশনে জটিলতা দেখা দেয়ায় এর আগে গত ২৮ অগাস্টও রাজধানীর রামপুরা, খিলগাঁও, বাসাবো ধানমণ্ডিসহ কয়েকটি এলাকার বাসিন্দারা বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকেন।